অঙ্গীকার ও গণসংযোগে কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল)

আমি কামরুজ্জামান ভুইয়া (লুটুল)

কেনো আমি এই নির্বাচনে একজন সতন্ত্র প্রার্থি হয়ে লড়ছি

We Grow Together

চলুন একসাথে গড়ে তুলি আমাদেরে এই প্রানের গোপালগঞ্জকে

আমাদের এই প্রিয় গোপালগঞ্জ সম্পর্কে আপনার চিন্তা ও একজন জনপ্রতিনিধির হিসেবে আপনি কি চান তা আমাকে জানাতে গুগল ফর্মটি পূরণ করুন। আপনার মূল্যবান চিন্তাগুলোই হবে আমার চিন্তা। আপনাদের একজন সেবক হয়ে এই মূল্যবান চিন্তাগুলোর বাস্তব রুপান্তরই হবে আমার আগামির ইসতেহার।

আমি কামরুজ্জামান ভুইয়া (লুটুল)

গোপালগঞ্জ-২ এর ৯ টি ইউনিয়ন এর উন্নয়নে জন্য আমার অঙ্গিকার

🛣️
১. সড়ক, ব্রিজ ও কালভার্ট উন্নয়ন
  • ইউনিয়নের কাঁচা ও পাকা সড়কের উন্নয়ন
  • ভাঙা ব্রিজ-কালভার্ট পুনর্নির্মাণ
  • গ্রাম থেকে শহরে দ্রুত যাতায়াতে ইউনিয়ন কানেক্টর রোড
  • পরিত্যক্ত সকল জমি এবং নালা কৃষকের সাথে যৌথ উদ্যোগে ব্যবহারের মাধ্যমে অর্থে রূপান্তর করা
🌾
২. কৃষি উন্নয়ন
  • সার-বীজ সহজলভ্যতা
  • সৌর সেচ ব্যবস্থা
  • কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের নিশ্চয়তা প্রদান, আধুনিক মেশিনারিজ এবং জৈব কৃষি ব্যবস্থাপনা
৩. সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন
  • শহরের খেলার মাঠগুলোকে স্ট্যান্ডার্ড প্লেয়িং ফিল্ড হিসেবে আধুনিকায়ন
  • ওয়াটার পার্ক, কালচারাল সেন্টার ও আইসিটি লাইব্রেরি
  • স্টেডিয়াম এলাকায় নাইট লাইটিং, ফিটনেস জোন
৪. বিদ্যুৎ ও নেট
  • লো-ভোল্টেজ সমাধান
  • ব্রডব্যান্ড ইন্টারনেট
  • সোলারের মাধ্যমে বিদ্যুতের খরচ অর্ধেকের নিচে নিয়ে আসা
🚿
৫. স্যানিটেশন
  • আর্সেনিক পরীক্ষা
  • ড্রেনেজ ও টয়লেট
🏥
৬. স্বাস্থ্যসেবা রূপান্তর
  • ক্লিনিক পরিদর্শন ও কার্যকরী করা
  • মাতৃস্বাস্থ্য সেবা জোরদার ও গ্রামে মা ও কন্যা স্বাস্থ্য সেবা ক্যাম্প
  • দরিদ্র ও মেধাবী ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা ফান্ড
🎓
৭. যুব উন্নয়ন
  • ডিজিটাল স্কিল, আইটি বেসিক, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (কলেজ লেভেল)
  • আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার প্রশিক্ষণ
  • মাদকমুক্ত ইউনিয়ন
👩
৮. নারী উদ্যোক্তা
  • নারী নেতৃত্বে বিকাশে স্থানীয় কমিটি
  • সেলাই, ফুড প্রসেসিং, হোম-বেসড বিজনেস ট্রেনিং
  • সহজ ঋণ, মার্কেট লিংকেজ ও অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির সুযোগ
🌳
৯. সবুজ গ্রাম
  • গাছ লাগানো ও ড্রেজিং
  • বর্জ্য ব্যবস্থাপনা
⚖️
১০. সুশাসন ও নাগরিক সেবা
  • নাগরিক সেবার জন্য ২৪/৭ অ্যাপ ও হটলাইন
  • পারিবারিক রাজনৈতিক সকল ধরনের বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা
  • ডিজিটাল সেবা ও জমি বিরোধ নিষ্পত্তি

শেকড়ের টানে, মানুষের কল্যাণে: আমার পথচলা

“মুক্তিযোদ্ধা পিতার রক্তে গড়া, মায়ের আঁচল ছায়া,
গোপালগঞ্জের মাটিতেই মোর, নাড়ির যত মায়া।
ব্যবসা নয়, সেবাই ব্রত—এটাই অঙ্গীকার,
হাতে হাত রেখে গড়ব দেশ, ঘুচিয়ে অন্ধকার।”

জন্ম ও শেকড়

আমার শৈশব ও শেকড়

আমি কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। ১৯৭৫ সালের ২রা এপ্রিল গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামের পবিত্র মাটিতে আমার জন্ম । আমার ধমনীতে বইছে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোতাহার উদ্দিন ভূঁইয়ার রক্ত, যার কাছ থেকে পেয়েছি দেশপ্রেম আর সততার শিক্ষা । আর আমার মা মনোয়ারা বেগমের আদর্শ আমাকে শিখিয়েছে—মানুষের পাশে দাঁড়ানোই জীবনের শ্রেষ্ঠ সার্থকতা ।

শিক্ষা জীবন

শিক্ষা ও প্রস্তুতির কাল

আমার বেড়ে ওঠা এই মাঠ আর মানুষের মাঝেই । ১৯৯৫ সালে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সেই দিনগুলো আজও মনে পড়ে । ছাত্রজীবন থেকেই মানুষের অধিকার নিয়ে কথা বলা আর সামাজিক কাজে যুক্ত থাকাই ছিল আমার নেতৃত্বের পাঠশালা ।

উদ্যোক্তা জীবন

সংগ্রাম থেকে সাফল্য

জীবনের তাগিদে ১৯৯৯ সালে ঢাকায় পা রেখেছিলাম শূন্য হাতে, কিন্তু বুকে ছিল বড় হওয়ার স্বপ্ন । নিজের চেষ্টায় গড়ে তুলি ‘সাউথ বাংলা কম্পিউটার’ । আজ গর্ব করে বলতে পারি, আমার প্রতিষ্ঠানে গোপালগঞ্জের ৩০০-এর বেশি ভাই-বোন কর্মরত আছেন । বেকারত্ব দূর করে আমরা এখন এক শক্তিশালী পরিবার ।

নেতৃত্ব

নেতৃত্ব ও দায়বদ্ধতা

ব্যবসায়িক গণ্ডি পেরিয়ে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ ও সেক্রেটারি হিসেবে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি । এছাড়া ‘মোতাহার মনোয়ারা ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি মানুষের ঘরে ঘরে ।

বর্তমান লক্ষ্য

আমার নতুন অঙ্গীকার

আপনাদের ভালোবাসায় ২০২৪ সালে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। এবার গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'টেলিফোন' মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

"We Grow Together | আমরা একসাথে এগিয়ে চলি"
আমাদের সাথে যোগাযোগের
জন্য এখানে ক্লিক করুন 👋
Live Chat